রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সেখানে আগুন লাগেনি, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনে।














