জার্মানিজুড়ে জেন-জিদের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট ও কোলনসহ কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে, যার জবাবে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।
সহিংসতার জন্য উগ্র বামপন্থী ও মুখোশধারীদের দায়ী করা হয়েছে। বিক্ষোভকারীরা সামাজিক খাতে ব্যয় সংকোচন, বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।










