প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে। জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ রয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে, যেখানে পারমাণবিক কর্মসূচির বিষয়টিও রয়েছে। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেন।






