সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার পর যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) হামলার পর বিমানবন্দরটি খালি করে দেওয়া হয় এবং সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলেছে। গত সপ্তাহে হুতি বিদ্রোহীদের হামলায় এই বিমানবন্দরটি একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে।





