ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সব বিরোধী দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একযোগে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন আর কোনো বিচ্ছিন্ন আন্দোলন হবে না, একটাই লক্ষ্য—গণতন্ত্র পুনরুদ্ধার। নয়াদিল্লিতে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ পদযাত্রার পর তিনি এই আহ্বান জানান।
রাহুল অভিযোগ করেন, ভারতে গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি। একটিই আন্দোলন, আর তার একটাই লক্ষ্য—ভারতে গণতন্ত্র পুনরুদ্ধার।’ বিরোধী জোটের নেতারা সরকারের জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।











