যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপ করলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতসহ অন্যান্য দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিলটি সম্পর্কে অবগত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর সম্ভাব্য প্রভাব যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে। দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন বিক্রেতার কাছ থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।





