রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে। তবে মস্কোর শীর্ষ কূটনীতিক আলোচনার পথে বাধা সৃষ্টির জন্য ইউরোপকে দায়ী করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে চারজন এবং ইউক্রেনের হামলায় রাশিয়া ও দেশটির দখলে থাকা এলাকায় ছয়জন নিহত হয়েছেন। জাপোরিঝিয়া ও সুমি শহরে রাশিয়ার হামলায় চারজন এবং ক্রাসনোদার এলাকায় ইউক্রেনের হামলায় তিনজন নিহত হয়েছেন।






