মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিপরীতে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যানের পর দেশটি এখন নতুন পথে এগুতে চাইছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়, যা কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল। তবে ট্রাম্প শনিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, ইরান দ্রুত জলপথ খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে মধ্যস্থতাকারীরা আনুষ্ঠানিকভাবে ইরানকে এই প্রত্যাখ্যানের কথা জানায়নি বলে আরাঘচি জানিয়েছেন।





