ওমান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেন, এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজ প্রণালির বাণিজ্যে হুমকি সৃষ্টি করেছে।
তিনি জোর দিয়ে বলেন যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সুরক্ষিত রাখতে ওমান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে মাস্কাটের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও ওয়াশিংটনকে তাদের অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য রাজনৈতিক বোঝাপড়ার দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন, যা চলমান সংকট থেকে উত্তরণের পথ তৈরি করবে।






