যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা হারিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, পূর্বের আলোচনার পর পুনরায় হামলা ও নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটায় তেহরান এখন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের সর্বশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আল–জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদের সঙ্গে কিসের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটাও আমরা জানি না।’






