সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কুলগুলোতে আগামী এক সপ্তাহ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ অভিভাবকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। তবে স্কুল বন্ধ রাখার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইয়েমেনের হাউছি যোদ্ধাদের হামলার কারণে সৌদি আরব নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনি হাউছিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে দেখা হচ্ছে।






