গ্রিসের রাজধানী এথেন্সের মধ্যাঞ্চলের পর্যটন এলাকা প্লাকায় একটি দোতলা আবাসিক ভবনে বিস্ফোরণের পর সেটি আংশিকভাবে ধসে পড়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। শনিবার গ্রিক ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
মেয়রের মতে, বিস্ফোরণটি সম্ভবত গ্যাস-সংক্রান্ত কোনো সমস্যার কারণে ঘটেছে। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আশপাশের বাড়িঘর, দোকানপাট ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।






