রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম রয়েছেন।
বাকি ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নিতে এবং অন্য তিন শিক্ষার্থীকে সতর্ক করার কথাও উল্লেখ করা হয়েছে। গত ৪ অক্টোবর রাতে জিয়া হলের সামনে এই হামলা হয়।








