যুক্তরাষ্ট্র ও ইরান থেকে আসা পরস্পরবিরোধী বার্তার মধ্যে দুই দেশের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধ নতুন করে বড় সামরিক হামলার দিকে যাচ্ছে নাকি শান্তিচুক্তির পথে এগোচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম প্রধান ইরানে হামলার পরিকল্পনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছেন। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
এই পরিস্থিতিতে কাতার মধ্যস্থতাকারীরা তেহরান সফরে গেছেন। যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক পথও খোলা রাখছে। মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদের মজুত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।











