ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। গত রোববার স্থানীয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা শান্তির পথে অগ্রগতির আশাকে ভেঙে দিয়েছে। স্কুলটিতে মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছিল। প্রথম দফায় বোমা হামলার পর দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়।









