রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কিয়েভের কাছে এ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক দাম ২১০ কোটি ডলার।
ইউক্রেনকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র আগে থেকেই নানা ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে। তবে এই ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।










