কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনা থেকে সরে গেছেন ইরানি প্রতিনিধিরা। তবে আলোচনা ভেঙে যাওয়ার কারণে তারা কাতার ছেড়েছেন, এমন নয়। বর্তমানে দুই দেশের মধ্যে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
পরবর্তী সময়ে আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই খসড়া প্রস্তাবটি দুই দেশের মধ্যেকার উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।














