ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তার শৈশবের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মাত্র ১১ বছর বয়সে একটি রেস্তরাঁয় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ঘটনার সময় রেস্তরাঁর এক ম্যানেজার তাকে অনুসরণ করে আপত্তিকরভাবে স্পর্শ করেন।
সেই সময় ভয়ে ও আতঙ্কে চুপ করে গেলেও, বড় হওয়ার পর তিনি বিষয়টি তার মাকে জানান। তবে বাবার কাছে এখনো বিষয়টি গোপন রেখেছেন তিনি, কারণ বাবার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে তিনি চিন্তিত।












