মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট (PLKS) নিয়ে থাকা বিদেশি কর্মীদের অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এই নিয়ম লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, কর্মসংস্থানের অনুমতিপত্র নিয়ে থাকা বিদেশি কর্মীরা যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসা করতে পারবেন না। স্থানীয় নাগরিকদের ব্যবসায়িক লাইসেন্স ব্যবহার করে বিদেশিদের অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই অনিয়ম বন্ধে সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সমন্বিত অভিযান জোরদার করা হবে। অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী, মালিক ও সহযোগীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।









