মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ট্যালেন্ট শার্পনার’ আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন এই সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের ভালোবাসা তাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই স্বীকৃতি তাদের দায়িত্ববোধ বাড়িয়েছে ও ভবিষ্যতে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য, কোনো পুরস্কারের প্রত্যাশায় নয়।




