দুই বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় তাকে ঝিমলি চরিত্রে দেখা যাবে। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
সম্প্রতি সিনেমার প্রচারণায় এক ভিন্ন রূপে হাজির হয়েছেন কৌশানী। মাছওয়ালির সাজে তাকে বাজারে মাছ বিক্রি ও কাটতে দেখা গেছে। এই নতুন রূপে তিনি বলেন, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়!’ তার এই ভিন্নধর্মী প্রচারণা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।





