ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, মন্ত্রী গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থ বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিমন্ত্রী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।




