ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করতে হবে এবং ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরা উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোদি বলেন, যারা দেশের ক্ষতি করে, সমাজে বিভাজন সৃষ্টি করে এবং আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই দেশের শত্রু।
এর আগে নাগপুরে আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেন, ‘অশুভ শক্তি’ ভারতে সরকার ফেলার চেষ্টা করছে এবং দেশের অগ্রগতি আটকাতে না পেরে দেশকে ভাঙার চেষ্টা করছে। তিনি বলেন, পশ্চিম থেকে এক ঝড় আসছে যা সংস্কৃতি, প্রচলিত ব্যবস্থা এবং নিরাপত্তাকে ঘৃণা করে এবং ধ্বংস চায়।






