বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) তাদের মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ এবং পাবনা জেলায় এই নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং প্রশাসনিক ও শিক্ষাদানে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।






