প্রেম, বিরহ বা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের অভাব নেই। কিন্তু বিয়ের পর একটি দম্পতির জীবনে আসলে কী ঘটে, সেই বিবাহিত জীবন নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।
এই ওয়েব ফিল্মে দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। যেখানে দেখানো হয়েছে বিয়ের পর একজন নারী ও পুরুষের জীবনে কী কী পরিবর্তন আসে, তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং তারা কীভাবে একে অপরের সঙ্গে মানিয়ে চলে।














