রাষ্ট্র সংলাপ ফোরামের আলোচিত সদস্য আ ন ম আয়াস ওরফে আল নূর মোহাম্মদ আয়াস ওরফে আহমেদ মোহাম্মদ আলী উজ্জ্বল-এর প্রকৃত নাম মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ বলে জানা গেছে। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তিনি কারাগারেও গিয়েছিলেন।
প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নারীদের গায়ে হাত তোলা, মারামারি এবং বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির গেটে মূত্রত্যাগের মতো অভিযোগও রয়েছে। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার চেষ্টার অভিযোগে তিনি আটক হন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে যান।





