ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নিষেধাজ্ঞার শাস্তি কমে যাওয়ায় তিনি আগামী ১৮ নভেম্বর কোরিতিবার বিপক্ষে খেলতে পারবেন। ব্রাজিলের সুপিরিয়র স্পোর্টস জাস্টিস ট্রাইব্যুনাল তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করেছে।
গত ২৪ অক্টোবর বাহিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। সেই ঘটনায় তার এক ম্যাচ নিষেধাজ্ঞা হয়েছিল, যা তিনি এরই মধ্যে কাটিয়েছেন। ফলে কোরিতিবার বিপক্ষে ম্যাচে তার খেলতে আর কোনো বাধা নেই। এই খবরে সান্তোস শিবিরে স্বস্তি ফিরেছে।








