সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডাক্তার কাকু’ সিনেমার হল ভিজিট চলাকালীন অভিনেত্রী এনা সাহা দর্শকদের ধন্যবাদ জানাতে গিয়ে ইংরেজিতে কথা বলেন। পাশেই থাকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে বাংলায় কথা বলতে বলেন। প্রসেনজিতের এই মন্তব্যে এনা সাহা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন এবং বাংলায় ধন্যবাদ জানান।
প্রসেনজিতের এই আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তারা মনে করেন, বাংলা সিনেমা ও বাংলা ভাষার প্রতি এটি এক গভীর শ্রদ্ধাবোধের প্রকাশ। ‘ডাক্তার কাকু’ সিনেমায় ঋদ্ধি সেন, রজতাভ দত্ত এবং অতিথি শিল্পী শুভশ্রী গাঙ্গুলীও অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন এনা সাহা নিজেই।





