হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে অভিনয় করবেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড। এই সিনেমায় মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টারকে দেখা যাবে ফ্রেডের দীর্ঘদিনের নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে। মার্গারেট কোয়ালি অভিনয় করবেন অ্যাডেল অ্যাস্টেয়ারের ভূমিকায়। পল কিং পরিচালিত এই সিনেমাটি রুপালি পর্দায় নাচকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই কিংবদন্তিদের জীবন তুলে ধরবে।
নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা টম হল্যান্ড এবং ওল্ড-হলিউড গ্ল্যামার ও রেট্রো স্টাইলের জন্য পরিচিত সাবরিনা কার্পেন্টারকে এই ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে। প্রায় পাঁচ বছর আগে ঘোষিত এই সিনেমাটি অবশেষে শুটিং ফ্লোরে গড়াতে যাচ্ছে।






