বলিউড অভিনেতা রাজকুমার রাও সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে হাজির হয়ে তার ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি তুলে ধরেছেন। তিনি জানান, অভিনয়ের স্বপ্ন পূরণের জন্য মুম্বাই আসার পর প্রিয় তারকা শাহরুখ খানের এক ঝলক দেখার আশায় প্রায়ই তার বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন।
রাজকুমার বলেন, দিল্লি থেকে উঠে এসে শাহরুখ খান যেভাবে থিয়েটার ও টেলিভিশনের পথ পেরিয়ে বলিউডের অন্যতম বড় তারকা হয়েছেন, তা তাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনও শাহরুখের আত্মবিশ্বাস ও হাল না ছাড়ার মানসিকতার প্রশংসা করেন। রাজকুমার বর্তমানে তার নতুন সিনেমা 'প্রহার : দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম'-এর প্রচারে ব্যস্ত আছেন, যা আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে।






