মার্কিন পপ তারকা টেইলর সুইফট তার নতুন গান ‘পেশেন্ট জিরো’ দিয়ে স্পটিফাইয়ে রেকর্ড গড়েছেন। মুক্তির প্রথম দিনেই এটি চলতি বছরের নারী শিল্পীদের মধ্যে সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের রেকর্ড অর্জন করেছে। একই দিনে তিনি নারী শিল্পীদের মধ্যে সর্বাধিক স্ট্রিমিং পাওয়ার রেকর্ডও নিজের নামে করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’-এ চারটি নতুন গান রয়েছে। গানগুলোর মধ্যে ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও কলিন ফারেল এবং এটি পরিচালনা করেছেন সুইফট নিজেই। ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)-এ ভিডিওটির প্রথম প্রদর্শনী হবে।






