টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি আসন্ন দুর্গাপূজায় তার নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচার নিয়ে সপ্তমী পর্যন্ত ব্যস্ত থাকবেন তিনি। এরপর পরিবার ও প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে পূজার আমেজে মেতে উঠবেন।
অভিনেত্রী হওয়ার আগে পূজার স্মৃতি রোমন্থন করে কৌশানি জানান, ছোটবেলায় লাইন দিয়ে ঠাকুর দেখতেন এবং পূজার প্যান্ডেলে সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতেন। সেই সময়ের প্রেমের স্মৃতিও তার মনে অমলিন। এবারের পূজায় বনির সঙ্গে ঠাকুর দেখা, রোমান্স এবং পার্টি করার পরিকল্পনা রয়েছে তার।





