শাহরুখ খানের বিপরীতে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া গাফফারি জোশি ২০০৫ সালে বলিউড ছেড়ে দেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে তিনি বর্তমানে দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ে পারিবারিক জীবনযাপন করছেন।
বিকাশ ওবেরয় বর্তমানে ভারতের ৫৯তম ধনী ব্যক্তি, যার আনুমানিক সম্পদ ৪৮ হাজার ১০০ কোটি রুপি। তিনি মুম্বাইভিত্তিক ওবেরয় রিয়েলটির সঙ্গে যুক্ত। গাফফারি জোশি নিজেও ডিজাইনসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন।





