মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র 'রইদ' ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি।
পাঁচটি সিনেমার মধ্যে 'রইদ'কে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। সিনেমাটির গল্প সাধু ও তার স্ত্রী পাগলিকে ঘিরে আবর্তিত হয়েছে, যেখানে প্রেম ও নীরবতার ভাষায় মানবজীবনের এক চিরন্তন প্রেমকথা বলা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।





