ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের বহুল প্রতীক্ষিত সাই-ফাই সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল 'কল্কি ২'-এর শুটিং অক্টোবরের মাঝামাঝি শুরু হবে। পরিচালক নাগ আশ্বিন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৭ সালের মাঝামাঝি শুটিং শেষ করে ২০২৮ সালে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান প্রধান ভূমিকায় থাকছেন। নির্মাতারা প্রথম পর্বের গল্প ও চরিত্রগুলোর ধারাবাহিকতা বজায় রেখে একটি বড় ও বিস্তৃত ক্যানভাসে সিনেমাটি নির্মাণ করতে চান।





