নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। প্রথম দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ভারতের বাজারে এর নেট আয় ৬১ কোটি ১৫ লাখ রুপি এবং করসহ মোট আয় ৭২ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনে ভালো আয় হলেও দ্বিতীয় দিনে ভারতের বাজারে আয় প্রায় ৫৭ শতাংশ কমেছে। তবে বিদেশের বাজারের আয় যোগ হওয়ায় দুই দিনে বিশ্বব্যাপী মোট আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই সিনেমায় নানি ছাড়াও অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু।






