ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতির প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, গত তিন মাসে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুনসহ ১৪১টি ‘অত্যাচার’-এর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ সংগঠনটির। এদিকে, বিমসটেক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি সত্ত্বেও ঢাকার প্রতিনিধিদল অংশ নিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।








