আড়াই শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে গৃহযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান ও ইরান যুদ্ধে জড়িয়েছে। প্রতিটি যুদ্ধ দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক অবস্থান নতুনভাবে গড়ে তুলেছে, তবে এর মূল্য ছিল বিপুল—লাখো মানুষের প্রাণহানি, কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং ট্রিলিয়ন ডলারের ব্যয়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধ ১৭৭৫ সালে লেক্সিংটনে একটি অজানা গুলির মাধ্যমে শুরু হয়, যা ইতিহাসে 'বিশ্ব কাঁপানো গুলি' হিসেবে পরিচিত। ১৭৮৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়, যদিও সরকারি হিসাবের চেয়ে বাস্তব মূল্য অনেক বেশি ছিল।










