বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রাম সফরকালে ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মুগ্ধতার কথা জানান।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, চট্টগ্রাম শুধু ব্যবসা-বাণিজ্যের শহর নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যও অনন্য। নৌকায় চড়ে শতবর্ষী ফয়’স লেক ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য।








