রাজধানীসহ সারা দেশে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো হচ্ছে। এতে একদিকে যেমন পথচারীদের দুর্ভোগ বাড়ছে, যানজট সৃষ্টি হচ্ছে, তেমনি অন্যদিকে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হকাররা আয়কর ও ভ্যাট না দেওয়ায় সরকার হাজার হাজার কোটি টাকা হারাচ্ছে।
শপিং মলের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় ক্রেতারা ফুটপাতের দিকে ঝুঁকছেন। তবে এই সস্তা পণ্যের পেছনে বড় মূল্য দিতে হচ্ছে অর্থনীতিকে। অবৈধ দোকানপাট উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।










