জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গার্মেন্টস শিল্পের বর্তমান অস্থিরতা উদ্বেগজনক। তিনি সরকারকে মালিক ও শ্রমিক উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তার মতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদন গতি বাড়াতে পারলে এই খাতের সমস্যা সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, সরকারের বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিশ্ববাজারে অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও একটি বড় সংকট। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে।














