জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও শেহতাজ মনিরার হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। ২০২২ সালের অক্টোবরে বিয়ের দুই বছরের মাথায় তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টে তারা একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়েছেন।
২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০২২ সালের ২৯ অক্টোবর তারা বিয়ে করেন। তবে সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং দাম্পত্য জীবনে টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে। প্রীতমের পেশাগত ব্যস্ততা বৃদ্ধি এবং সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে দূরত্ব বাড়ায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।





