প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন। এই সফরে বাংলাদেশ জাপানের সঙ্গে বড় বিনিয়োগ, বাণিজ্য, দক্ষ জনশক্তি রপ্তানি ও উন্নয়ন সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেবে। সফরের অংশ হিসেবে কয়েকটি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাপানের কাছে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজের প্রস্তাব দেবে, যা ২০২৬-৩১ মেয়াদে বাস্তবায়িত হবে। এই প্যাকেজের আওতায় পরিবহন, শিল্প, উৎপাদন, জ্বালানি ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।









