মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি চূড়ান্ত ঘোষণা দেবেন।
ইশরাক হোসেন আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে দ্বিগুণ উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা হবে এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করবেন।











