রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের মিরপুর-১০, মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসব স্টেশনে ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।














