ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।
জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’ তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।










