আফগানিস্তানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সব ধরনের এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে তালেবান সরকার। বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে ঠিক কী ধরনের লঙ্ঘন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।
বিবিসি জানিয়েছে, উদ্ভূত সংকট নিরসনে তারা আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সত্য ও নির্ভুল খবরের জন্য আফগানিস্তানের কোটি কোটি মানুষ প্রতিদিন বিবিসির খবরের ওপর নির্ভর করেন বলে বিবৃতিতে জানিয়েছে বিবিসি।










