সৌদি আরবের আকাশে ক্ষেপণাস্ত্রের হুমকি এবং বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বাড়ায় তাকে বাঙ্কার-সুবিধাযুক্ত একটি সুরক্ষিত প্রাসাদে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শেষবার গত মঙ্গলবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়েছেন। এটি গত এক দশকে সৌদি আরবে সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে, হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসায় উদ্বেগ বাড়ছে।










