সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীরা নবম পে-স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। মন্ত্রিসভার অনুমোদনের পর খসড়াটি এখন চূড়ান্ত পর্যালোচনা ও হালনাগাদের পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে এটি প্রকাশ করা হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একটি মূল প্রজ্ঞাপনসহ বিভিন্ন শ্রেণির জন্য ৫ থেকে ৭টি এসআরও জারির প্রস্তুতি চলছে। পাশাপাশি, আইবাস প্লাস প্লাসে (আইবাস++) বেতন পুনর্নির্ধারণ ও অবসরপ্রাপ্তদের পেনশন সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে। পে-স্কেল বাস্তবায়নে কোনো জটিলতা নেই এবং দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।


