শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে, ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ কিছু জরুরি সেবা চালু থাকবে। আমদানি-রপ্তানি সচল রাখতে বন্দর এলাকায় সীমিত ব্যাংকিং সেবা চালু থাকবে।









